শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঢাকায় জাল নোটের কারখানার সন্ধান, কারিগর-ডিলারসহ গ্রেপ্তার ৯

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ৪:৪৯ অপরাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
ঢাকায় জাল নোটের কারখানার সন্ধান, কারিগর-ডিলারসহ গ্রেপ্তার ৯

সেখানে অভিযান চালিয়ে জাল নোট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ মূলহোতা, কারিগর, ডিলার, রিটেইলারসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ জুন) ভোরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তী এ তথ্য জানান।

তিনি বলেন, রবিবার (২৫ জুন) দিনগত রাতে অভিযান চালিয়ে রাজধানী থেকে কোটি টাকার জাল নোট জব্দ করা হয়েছে। এ সময় জাল নোট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ চক্রের মূলহোতা, কারিগর, ডিলার, রিটেইলারসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন গোয়েন্দাপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।