ভারতে বিয়ের বাস দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ১২

রবিবার (২৬ জুন) গভীর রাতে ওড়িশার বেরহামপুর-তপ্তপানি সড়কের দিগাপাহান্ডির কাছে ওএসআরটিসি বাসের সঙ্গে অন্য বাসের মুখোমুখি সংঘর্ষে বিয়ে পার্টির ১২ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বেরহামপুরের এসপি সারাভানা বিবেক এম হতা হতের কথা নিশ্চিত করে জানান, আহতদের এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং দিগাপাহান্ডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। দুর্ঘটনায় আহদের মধ্যে দু’জনকে কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
বেরহামপুর পার্টিতে যোগ দিয়ে দিগাপাহান্ডির কাছে খান্দাদেউলিতে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মেডিকেল সেন্টারে স্থানান্তর করে বলে জানান এসপি।
রাজ্যটির বিশেষ ত্রাণ কমিশনার বলেছেন, গঞ্জাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আহতদের চিকিৎসার জন্য প্রত্যেককে ৩০ হাজার রুপি করে দেওয়া হবে।

