শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ১০:৪১ অপরাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

ঈদ যত ঘনিয়ে আসছে, কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীর চাপ ততই বাড়ছে। সোমবার (২৬ জুন) সকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে স্টেশনে। তবে টিকিটবিহীন যাত্রীদের ক্ষেত্রে এবার কড়াকড়ি আরোপ করা হয়েছে। কোনো যাত্রী বিনা টিকিটে স্টেশনে ঢুকতে পারছেন না।

রেল কর্তৃপক্ষ বলছে, সোমবার দিনের প্রথম আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ঈদুল আজহায় ঈদযাত্রা শুরু হবে। এদিন ৫০ হাজারের বেশি মানুষ ট্রেনযোগে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

অন্যদিকে এবারের ঈদযাত্রার তৃতীয় দিনেও নেই কোনো অভিযোগ। যথা সমায়েই ট্রেন ছেড়ে যাচ্ছে স্ব স্ব গন্তব্যের উদ্দেশ্যে। কথা হয় তিস্তা এক্সপ্রেসের যাত্রী শরিফ আহমেদের সাথে। তিনি বলেন, আমি স্টেশনে পাঁচ মিনিট আগে পৌঁছাতে পেরেছিলাম। ভেবেই নিয়েছি ঈদের সময় ট্রেন বিলম্বে যাত্রা করবে। কিন্তু অনেক আগেই ট্রেন টার্মিনালে অপেক্ষা করতে দেখা যায়।

মহানগর প্রভাতীর যাত্রী তারিক ইফতেখা বলেন, অন্যান্য অনেক যাত্রীর অভিযোগ শুনেছি, তবে এবার সব ট্রেনই ভালোভাবে ছাড়ছে। এটা ঈদের আগে বাড়তি আনন্দ।