আখাউড়ায় চলন্ত অবস্থায় খসে পড়ে ট্রেনের দুই বগি

পরবর্তীতে মেরামত শেষে বেলা পৌণে বারটার দিকে ট্রেনটি ঢাকার উদ্দ্যশে ছেড়ে যায়। তবে এতে কেউ হতাহত হননি।
আখাউড়া,রেলওয়ে জংশন স্টেশন সূত্র জানায়, ত্রেনের ১৩১০ ও ১৩০৫ নম্বর বগি চলন্ত অবস্থায় আলাদা হয়ে যায়। পিছনের দিকের ওই দু’টি বগির সংযোগস্থলের যন্ত্র ভেঙ্গে খসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে জংশনের টিএক্সআর কার্যালয়ে দায়িত্বরতরা বগি দু’টি সংযোগ করলে ট্রেনটি ঢাকা উদ্দ্যেশে ছেড়ে যায়।
এ বিষয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (হেড টিএক্সআর) মো. শামীম আহমেদ জানান, ট্রেনের দুই বগির মাঝখানের বাফার শেঙ্ক ভেংগে যায়। মেরামত করতে ২০ মিনিটের মতো সময় লেগে যায়।

