শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

এবারের ঈদ আনন্দের বার্তা নিয়ে আসেনি: ফখরুল

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন
এবারের ঈদ আনন্দের বার্তা নিয়ে আসেনি: ফখরুল

 বৃহস্পতিবার (২৯ জুন) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, এই দিন নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্তরা উৎসব করতে পারছে না। স্বচ্ছতা ও জবাবদিহির অভাবের কারণেই সরকার ব্যর্থ হয়েছে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে, দ্রব্যমূল নিয়ন্ত্রণ করতে, মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে। এ কারণেই দেশের অর্থনীতি একটা বিপর্যয়ের দিকে চলে গেছে।

মির্জা ফখরুল আশা করেন, এই দুরাবস্থা থেকে নিজেদের মুক্ত করার জন্যই জনগণ আন্দোলন-সংগ্রামে যোগ দেবে এবং সরকারকে বাধ্য করবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য।

সাধারণ মানুষ ও দলের নেতা-কর্মীদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

এ সময় দলের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব।