শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বৃষ্টিতে ভিজে শোলাকিয়া ঈদগাহে মুসল্লিদের নামাজ আদায়

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ১:২৪ পূর্বাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২১ পূর্বাহ্ন
বৃষ্টিতে ভিজে শোলাকিয়া ঈদগাহে মুসল্লিদের নামাজ আদায়

বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিন সকাল থেকে জেলা জুড়ে শুরু হয় ভারী বর্ষণ। টানা বৃষ্টিতে শহরের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। শোলাকিয়া ঈদগাহ মাঠেও পানি জমে সয়লাব। মুসল্লিরা এমন বৈরী আবহওয়া উপেক্ষা করেই আসেন শোলাকিয়া ঈদগাহে।

ময়দানের কাঁদাপানির মধ্যেই সকাল ৯টায় হাজারো মুসল্লি পলিথিন ও ছাতা মাথায় নামাজের জন্য দাঁড়িয়ে পড়েন ঈদ জামাতে। একদিকে ঈদের জামাত অন্যদিকে বৃষ্টি। মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টির জন্য এই অঝোর ধারায় বৃষ্টির মধ্যেই নামাজ আদায় করেছেন।

এবারও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে ১৯৬তম পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টায় নামাজের ইমামতি করেন-শহরের মারকাজ মসজিদের ইমাম হিফজুর রহমান খান। নামাজ শেষে সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় হাজারো মুসল্লির ‘আল্লাহ আকবার’ ধ্বনিতে মুখরিত হয় শোলাকিয়া ময়দান।