বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মেক্সিকোতে তীব্র তাপপ্রবাহ, শতাধিক মৃত্যু

প্রকাশ: ১ জুলাই ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
মেক্সিকোতে তীব্র তাপপ্রবাহ, শতাধিক মৃত্যু

জুন মাসে তিন-সপ্তাহ-ব্যাপী এ তাপপ্রবাহে দেশের কিছু অংশে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ফারেনহাইট) এর কাছাকাছি পৌঁছে যায়।

জানা যায়, প্রাণহানির তিনভাগের দুইভাগ ঘটনা ঘটেছে গত ১৮-২৪ জুনের মধ্যে। বাকি একভাগ তার আগের সপ্তাহে। গত বছরের এই সময়ে তাপপ্রবাহে মাত্র একজনের মৃত্যু হয়েছিল।

মৃতদের অধিকাংশই হিট স্ট্রোক ও পানিশূন্যতায় মারা গেছেন। এরমধ্যে ৬৪ শতাংশ ঘটনা ঘটেছে টেক্সাসের সীমান্তবর্তী উত্তরের রাজ্য নিউভো লিওনে। বাকিদের বেশিরভাগই উপসাগরীয় উপকূলে প্রতিবেশী তামাউলিপাস এবং ভেরাক্রুজে।

তবে বিগত কয়েকদিনে বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে। তবে এখনো দেশটির উত্তরাঞ্চলের কিছু শহরে তীব্র তাপপ্রবাহ চলছে। বুধবার দেশটির সোনোরা রাজ্যের অ্যাকোনচি শহরের তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস ছিল।