বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সুইডেনে কুরআন পোড়ানোয় ঘটনায় যা বললেন পুতিন

প্রকাশ: ১ জুলাই ২০২৩, ১:২৩ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ন
সুইডেনে কুরআন পোড়ানোয় ঘটনায় যা বললেন পুতিন

ইরাকের বাগদাদে এ নিয়ে পুলিশের সঙ্গে হামলায় জড়িয়েছেন স্থানীয়রা। এমন অবস্থায় মুসলিমদের পাশে দাঁড়ালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাগেস্তানের দারবান্দের একটি ঐতিহাসিক মসজিদ পরিদর্শনকালে মুসলিমদের পবিত্র গ্রন্থ কুরআনের অবমাননাকে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন।

মুসলিম প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, কিছু দেশ কুরআনের অসম্মানকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে না, কিন্তু রাশিয়া তা করে।

তিনি বলেন, ‘আমাদের দেশে সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী এটি একটি অপরাধ।

প্রসঙ্গত, সুইডেনের সরকারি ব্রডকাস্টার এসটিভি জানিয়েছে, এই ব্যক্তি কুরআন নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। সে এই কাজ করার জন্য আদালতে আবেদন জানিয়েছিল। আদালত তাকে অনুমতি দেয়। তারপর পুলিশের উপস্থিতিতে সে এই কাজ করে। প্রথমে সে পবিত্র কুরআনের পাতা ছেঁড়ে, তারপর তা পোড়ায়। আরেকজন ব্যক্তি তাকে সাহায্য করে। শ-দুয়েক মানুষ এই ঘটনা দেখে।