বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নির্ধারিত ৯০ মিনিটে গোল শূন্য ড্র

প্রকাশ: ১ জুলাই ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৩:২৩ পূর্বাহ্ন
নির্ধারিত ৯০ মিনিটে গোল শূন্য ড্র

নির্ধারিত ৯০ মিনিটে উভয় দল গোল করতে না পারায় খেলায় অতিরিক্ত ৩০ মিনিটে গড়িয়েছে। ১৫+১৫ =৩০ মিনিটে কোনো পক্ষ গোল করতে না পারলে ম্যাচে ভাগ্য গড়াবে টাইব্রেকারে।

প্রথমার্ধের ২ মিনিটের মাথায় গোল করার সুযোগ পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। কুয়েতের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি শেখ মোরসালিন।

গোলটি পেলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। প্রথমার্ধ কুয়েতের বিপক্ষে সমানতালে লড়াই করেছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। প্রথমার্ধে বাংলাদেশ সহজ তিনটি সুযোগ হাতছাড়া করেছে।

কুয়েত ও দুটো সুযোগ পেয়েছিল কিন্তু গোলরক্ষক আনিসুর রহমান জিকূর দৃঢ়তায় গোল আদায় করতে পারেনি। যার ফলে প্রথমার্ধের খেলা ০-০ গোলে শেষ হয়েছে। বাংলাদেশ এবং কুয়েত কোন দলের ফুটবলাররা গোলের দেখা পায়নি।

লাল সবুজের প্রতিনিধিরা আজ যদি কুয়েতকে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করতে পারে তাহলে ১৮ বছর পর ফাইনাল খেলার সুযোগ পাবে তারা। এই ম্যাচের আগে কুয়েতের বিপক্ষে বাংলাদেশ দুটো ম্যাচ খেলেছিল। ওই দুটো ম্যাচে বাংলাদেশ হেরেছিল।