বিক্ষোভে উত্তাল ফ্রান্সে গ্রেপ্তার হাজারের কাছাকাছি

শনিবার (১ জুলাই) ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সহিংসতার পর ৯৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসির।
উল্লেখ্য, দাঙ্গা ও সহিংসতায় এখন পর্যন্ত দুই হাজার ৫৬০টি জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এক হাজার ৩৫০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এছাড়া, ২৩৪টি বিল্ডিংয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ৭৯ জন পুলিশ আহত হয়েছে। ৫৮টি পুলিশ স্টেশনে হামলা হয়েছে।

