শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ফার্মগেটে পুলিশ সদস্যকে খুন, গ্রেপ্তার ৪

প্রকাশ: ২ জুলাই ২০২৩, ৫:১৭ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
ফার্মগেটে পুলিশ সদস্যকে খুন, গ্রেপ্তার ৪

আজ রবিবার (২ জুলাই) সকালে ঢাকা ডিবি তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. গোলাম সবুর নিশ্চিত করেন এ তথ্য।

গোলাম সবুর বলেন, মনিরুজ্জামানকে হত্যার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে আমাদের আরও টিম মাঠে কাজ করছে।

কনস্টেবল মনিরুজ্জামান শনিবার ভোরে ফার্মগেট সেজান পয়েন্টের সামনে ছুরিকাঘাতে খুন হন।

মনিরুজ্জামান ঈদের ছুটি কাটিয়ে গতকাল সকালে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরেন। ট্রেনে এসে তেজগাঁও রেলস্টেশনে নামেন তিনি। পরে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। তার আগেই ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে তিনি ছুরিকাঘাতের শিকার হন।