শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সুবর্ণচরে ইউনিয়ন পরিষদের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে সেবা কার্যক্রম

প্রকাশ: ২ জুলাই ২০২৩, ১০:৩৮ অপরাহ্ন আপডেট: ২৯ মার্চ ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
সুবর্ণচরে ইউনিয়ন পরিষদের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে  সেবা কার্যক্রম

সরেজমিনে গিয়ে জানা গেছে, ২০০১ সালে নির্মাণ কাজ শুরু হওয়া চরজব্বর ইউনিয়ন পরিষদ ভবনটি ২০০৩ সালে উদ্ধোধন করেন তৎকালিন ক্ষমতাশীন দল বিএনপির নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহান। নিম্মমানের সামগ্রীতে নির্মিত ভবনটির মেয়াদ শেষ হওয়ার আগেই ভবনের প্রায় ৭০ শতাংশ ঝরাজীর্ণ হয়ে পলেস্তরা ঝড়ে পড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এতে যে কোন মুহুর্তে ভবনটি ধ্বংসে পড়ে হতাহতের ঘটনা ঘটতে পারে এমনটাই আশঙ্কা করছেন সেবা গ্রহিতারা।
ইউনিয়ন পরিষদে আসা সেবা গ্রহিতা আবদুল গনি, সেতেরা বেগম, ইমরান হোসেন বলেন, ‘পরিষদে সেবা নিতে আসলেই ভয়ের মধ্যে থাকতে হয়। কখন যে পরিষদ ভবনের পলেস্তরা মাথায় ঝড়ে পড়ে প্রাণ যায় সেই আতঙ্কে থাকি। সরকারের উন্নয়নের ছোঁয়া সবকিছুতে লাগলেও ইউনিয়ন পরিষদের মতো জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এমন নাজুক অবস্থা দুঃখজনক। দ্রুত এই ভবনের সংস্কার ও নতুন ভবন নির্মাণের দাবি তোলেন তারা।
পরিষদে সেবা প্রদানকারী তথ্য সেবা কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিয়াঙ্কা বলেন, প্রায় সময় ভবনের পলেস্তরা খসে পড়ে। এতে জীবনের ঝুঁকি আর আতঙ্ক নিয়ে কাজ করতে হয় আমাদের। যার কারণে এখন সেবা গ্রহিতারা ভয়ে ভয়ে পরিষদে আসেন। জানিনা কখন কি ঘটে যায়। ভবনটি দ্রুত সংস্কার করে নতুন ভবন করে দিয়ে জনগনের সেবা নিতে আতঙ্ক কেটে যাবে।
চরজব্বর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য  (মেম্বার) আইয়ুব আলী বলেন, ভবনটির স্থায়ীত্ব ২৫ বছর হলেও ২০ বছরের মধ্যে ভবনটি ঝরাজীর্ণ হয়ে ছাদ ও দেওয়ালের পলেস্তরা ঝড়ে পড়ছে। ভবনটি নির্মাণের সময় ঠিকাদার অনিয়ম আর দূর্ণীতির মাধ্যমে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন তিনি। যার কারণে ভবনের মেয়াদ শেষ হওয়ার আগেই ভবনটি ঝরাজীর্ণ হয়ে পড়েছে।
ইউপি সদস্য মাঈন উদ্দিন জিকু বলেন, স্থানীয় সরকারের সর্ব নিন্ম পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ। পরিষদে মানুষ প্রতিনিয়িত সেবা নিতে আসেন। আমাদের পরিষদের ভবনটি ঝরাজীর্ণ হয়ে যাওয়ায় মানুষ পরিষদে আসতে ভয় পায়। আমরাও ভয়ের মধ্যে থাকি। অনেক সময় পরিষদের বাহিরে দোকান কিংবা বাড়িতে বসে জনগনকে সেবা দিতে হয়। তাই দ্রুত সময়ের মধ্যে পরিষদ ভবনটি নির্মাণের দাবি জানান তিনি।
ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক বলেন, ‘ভবনটির প্রায় ৭০ শতাংশ ঝরাজীর্ণ হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিবার লিখেও এখন পর্যন্ত কোন ফল পাওয়া যায়নি। নিজ উদ্যোগে সামান্য সংস্কার করে কোন মতে সেবা কার্যক্রম পরিচালনা করছি।  
উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ব বিদ্যা বলেন, ভবনের বিষয়ে রেজুলেশন করে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। যেহেতু ভনের ২৫ বছর পূর্ণ হয়নি, সেহেতু সংস্কার হবে নাকি নতুন ভবন নির্মাণ করবে সেটি মন্ত্রনালয় বিবেচনা করবে।