বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে যে কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ

প্রকাশ: ২ জুলাই ২০২৩, ১০:৫৮ অপরাহ্ন আপডেট: ২৬ মার্চ ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে যে কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ

বিশ্বকাপের গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে এবারের আসরের। ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির।

বাংলাদেশ দলের মিশন শুরু হবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। বিশ্বকাপ শুরুর আগে প্রতিটি দলই দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ ২৯ সেপ্টেম্বর।

বিশ্বকাপ সূচি ঘোষণার পর দেশের বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করেছিল, বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে ৩ অক্টোবর অস্ট্রেলিয়াকে পাচ্ছে বাংলাদেশ। তবে একটি সূত্র এমনটাই নিশ্চিত করেছে, বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নয় ইংল্যান্ড।

বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে দুই অক্টোবর। এ ছাড়া ২৯ সেপ্টেম্বর প্রথম প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পাবে বিশ্বকাপ কোয়ালিফাইয়ার পার করে আসা দ্বিতীয়স্থানে থাকা দলটকে। সেটি হতে পারে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে বা স্কটল্যান্ডের যে কেউই। যদিও মূল পর্বে খেলার দৌড়ে এই মুহূর্তে শ্রীলঙ্কা ও জিম্ববুয়েই এগিয়ে আছে।

বাংলাদেশ দলের দুটি প্রস্তুতি ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের গোহাটিতে। আসাম ক্রিকেট এসোসিয়েশন এক টুইটে জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও এই ভেন্যুতে খেলবে ইংল্যান্ড। একই দিন অস্ট্রেলিয়ার বিপক্ষে থিরুভানান্থাপুরামে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তানও।

এই ভেন্যুতে ২ অক্টোবর লড়বে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ৩ অক্টোবর এই ভেন্যুতেই কোয়ালিফাইয়ার পার করে আসা দলের বিপক্ষে লড়বে ভারত। ২৯ সেপ্টেম্বর পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের পর্ব।

বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সূচি :

২৯ সেপ্টেম্বর, প্রতিপক্ষ- কোয়ালিফায়ার জয়ী দল (২য়), গোহাটি
২ অক্টোবর, প্রতিপক্ষ- ইংল্যান্ড, গোহাটি
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি :
বিপক্ষ আফগানিস্তান, ৭ অক্টোবর, ধরমশালা
বিপক্ষ ইংল্যান্ড, ১০ অক্টোবর, ধরমশালা
বিপক্ষ নিউজিল্যান্ড, ১৪ অক্টোবর, চেন্নাই
বিপক্ষ ভারত, ১৯ অক্টোবর, পুনে
বিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২৪ অক্টোবর, মুম্বাই
বিপক্ষ কোয়ালিফায়ার ১, ২৮ অক্টোবর, কোলকাতা
বিপক্ষ পাকিস্তান, ৩১ অক্টোবর, কোলকাতা
বিপক্ষ কোয়ালিফায়ার ২, ৬ নভেম্বর, দিল্লি
বিপক্ষ অস্ট্রেলিয়া, ১২ নভেম্বর, পুনে।