রুশ হামলায় ইউক্রেনীয় লেখিকার মৃত্যু

গত মঙ্গলবার পূর্বাঞ্চলীয় শহর ক্রামতোর্স্কের একটি পিৎজা রেস্তোরাঁয় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আহত হওয়ার পর পুরস্কার বিজয়ী ইউক্রেনীয় লেখিকা ভিক্টোরিয়া আমেলিনার মৃত্যু হয়। খবর দ্য গার্ডিয়ানের।
লেখকদের সংগঠন পেন ইউক্রেন জানিয়েছে, রুশ হামলায় আহত হওয়ার পর চিকিৎসকরা ‘তার জীবন বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ভিক্টোরিয়া আমেলিনার আঘাতটি বেশ মারাত্মক ছিল’।
উল্লেখ্য, ইউক্রেনীয় এই লেখিকার ওপর এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন মানবাধিকার কর্মীরা।

