শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মিরপুরে ধাক্কা পার্টির ৪ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ৩ জুলাই ২০২৩, ৫:৫৫ অপরাহ্ন আপডেট: ২৪ মার্চ ২০২৬, ৪:০৯ পূর্বাহ্ন
মিরপুরে ধাক্কা পার্টির ৪ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতরা হলো- মো. রাসেল (২২), মো. আমান (২৪), মো. উজ্জল (২৩) ও মো. রনি (১৯)।

রবিবার (২ জুলাই) সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে মিরপুর মডেল থানার ১০ নং গোল চত্তর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা নারীদের ধাক্কা দিয়ে বিশেষ কায়দায় ছিনতাই করে বলে তারা ধাক্কা পার্টি নামেই পরিচিত।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন,গ্রেপ্তারকৃতরা রাজধানীর চিহ্নিত ছিনতাইকারী। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সাধারণত মেয়েদের কাছ থেকেই ছিনতাই করেন। তারা বিভিন্ন জনবহুল স্থানে অবস্থান করেন। বিশেষ করে মার্কেট ও শপিং মলের সামনে অবস্থান করেন। এরপর কোনো মহিলাকে দেখলেই গ্রুপের দুজন গিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন। এরপর ওই মহিলার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে গ্রুপের বাকিরা নারীর ব্যাগ, মোবাইল নিয়ে পালিয়ে যান। আজও তারা একই কায়দায় মোবাইল নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ছিনতাই করা মোবাইল উদ্ধার করা হয়েছে।