ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

রবিবার (২ জুলাই) দূতাবাস থেকে জনসতর্কতামূলক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে সতর্কতার সাথে চলাচলের অনুরোধ জানানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশি কেউ ক্ষতিগ্রস্ত হলে বা বাংলাদেশি মালিকানাধীন কোনো ব্যবসাপ্রতিষ্ঠান আক্রান্ত হলে বাংলাদেশ দূতাবাস প্যারিসের ই-মেইল: consular.paris@mofa.gov.bd এবং হটলাইন নম্বর +337534653 39 এ জরুরি ভিত্তিতে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, ফ্রান্সের প্যারিসে পুলিশের গুলিতে নাহেল নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে পুরো ফ্রান্স সহিংস বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্যারিস বিক্ষোভের কেন্দ্র হিসেবে থাকলেও প্রায় একই পরিস্থিতিতে রয়েছে মার্সেইলি, লিয়ন, তুলুস, স্ট্রাসবুর্গ এবং লিলিসহ আরও কয়েকটি শহর।

