বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যুক্তরাষ্ট্রে ফের এলোপাতাড়ি গুলি, ৪ জন নিহত

প্রকাশ: ৪ জুলাই ২০২৩, ৪:৫৩ অপরাহ্ন আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে ফের এলোপাতাড়ি গুলি, ৪ জন নিহত

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার ড্যানিয়েল এম. আউটল। তিনি জানান, কিংসেসিং এলাকার আশপাশে গুলির ঘটনার পরে একটি এআর-স্টাইলের রাইফেল, হ্যান্ডগান, বুলেটপ্রুফ ভেস্ট, ভেস্টে থাকা একাধিক গোলাবারুদসহ সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নিহত চারজনের মধ্যে তিনজনের বয়স ২০ থেকে ৫৯ বছরের মধ্যে। আরেকজনের বয়স তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গুলি চালানোর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে এ ঘটনায় আটজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছিল।

বন্দুক সহিংসতা আর্কাইভের তথ্যানুসারে, চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৩৩৯টি গণগুলির ঘটনা ঘটেছে। চার বা তার বেশি লোককে গুলি করা হলে একে গণগুলি বলা হয়।