বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আইপিএল না খেলায় পুরস্কার পেলেন তিন টাইগার

প্রকাশ: ৪ জুলাই ২০২৩, ৫:১১ অপরাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ন
আইপিএল না খেলায় পুরস্কার পেলেন তিন টাইগার

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গতকাল সাকিবদের পুরস্কার দেয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এটা ওদের প্রাপ্য। যে পরিমাণ টাকা ওরা আইপিএল থেকে পেত, সেটা তো আর দেয়া সম্ভব নয়। তবে ওরা আইপিএল না খেলে দেশের হয়ে খেলেছে, তাই বোর্ড তাদের সম্মানিত করার চেষ্টা করেছে।’
আইপিএলের সর্বশেষ আসরে সাকিব আল হাসানকে ১ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। দলটি টাইগার শিবিরের টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে দলে নেয় ৫০ লাখ রুপিতে। টুর্নামেন্টের আরেক ফ্র্যাঞ্চাইজি লক্ষেèৗ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর বদলি খেলোয়াড় হিসেবে তাসকিন আহমেদকে দলে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তাসকিন আইপিএলে নাম লিখাননি, যার কারণে তার পারিশ্রমিকও নির্ধারিত হয়নি। আইপিএলে সাকিব-লিটন-তাসকিনের মূল্যের ভিত্তিতেই বিসিবি তাদের প্রণোদনা নির্ধারণ করেছে।

আইপিএলকে বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করা হয়। তাই এই টুর্নামেন্টে খেলা সব ক্রিকেটারেরই স্বপ্ন। তাছাড়া এই টুর্নামেন্টে বিশ্বের অনেক তারকা ক্রিকেটাররা খেলেন বিধায় অন্য ক্রিকেটারদের সামনে অনেক কিছুই শেখার সুযোগ থাকে। সাকিব এর আগেও কয়েক আসরে আইপিএল খেলেছেন।

তার পারফরম্যান্সের কারণেই তাকে নিলাম থেকে কিনে নেয় দুবারের শিরোপাজয়ী দল কেকেআর।

তবে এই টুর্নামেন্টের সর্বশেষ আসর চলাকালে বাংলাদেশ ক্রিকেট দল ব্যস্ত সূচির মধ্যে ছিল। বিশেষ করে আইপিএলের প্রথম দিকের ম্যাচগুলো খেলার প্রধান প্রতিবন্ধকতা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের একমাত্র টেস্ট ম্যাচ। সেই ম্যাচকে সামনে রেখে সাকিব-লিটনদের ছাড়পত্র দিতে চায়নি বিসিবি। বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি চেয়েছিল সাকিব ও লিটন আইরিশদের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে আইপিএলে যোগ দেবেন।

ফলাফল হিসেবে এই দুই ক্রিকেটার কলকাতা দলের হয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচগুলো হাতছাড়া করতেন। এমন অবস্থায় পারিবারিক ব্যস্ততা দেখিয়ে আইপিএল থেকে নাম সরিয়ে নেন সাকিব। তিনি চাইলেই আইপিএলে খেলে নিজের পুরো পারিশ্রমিক নিতে পারতেন। কেন না সাকিব-কেকেআরের চুক্তি এমনভাবে করা, যাতে সাকিব এক ম্যাচ খেললেও কলকাতার দলটি তাকে পুরো পারিশ্রমিক দিতে বাধ্য ছিল। তবে দলটির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকায় তিনি নিজের নাম সরিয়ে দলটিকে অন্য একজন খেলোয়াড় নিতে সহায়তা করেন। আর লিটন দাস আইরিশদের বিপক্ষে লাল বলের ম্যাচ শেষ করে আইপিএলে যোগ দেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি ওয়ানডে সিরিজের আগ পর্যন্ত তিনি ভারতে অবস্থান করলেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি মাত্র ম্যাচে মাঠে নামার সুযোগ পান।

টাইগার শিবিরের অন্যতম পেসার তাসকিন আহমেদ ২০২২ সাল থেকে আইপিএল খেলার প্রস্তাব পেয়ে আসছেন। তবে জাতীয় দলের কথা চিন্ত করে তিনি একবারও সেই সুযোগ কাজে লাগাননি। সর্বশেষ আসরেও তিনি লক্ষৌ সুপার জায়ান্টসের কাছ থেকে প্রস্তাব পেয়ে ফিরিয়ে দেন। যার ফলে গতকাল তারা বিসিবির পক্ষ থেকে মোটা অঙ্কের পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ দলের ডানহাতি এই পেসার গতকাল জিম আফ্রো টি-টেন লিগে দল পেয়েছেন। ড্রাফটের আগেই বেশ কয়েকটি দল একাধিক ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল। যেখানে দল পেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। গতকাল ড্রাফট থেকে দল পান তাসকিন আহমেদ। বুলাওয়ে ব্রাভোর্সের হয়ে এই পেসারের খেলার কথা রয়েছে।

টি-টেন গ্লোবাল স্পোর্টসের সহায়তায় জিম্বাবুয়েতে বসছে জিম-আফ্রো টি-টেন লিগ। আগামী ২০ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হয়েছে জিম সাইবার সিটি। দেশটির অন্যতম বড় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান সিটি। সরাসরি চুক্তিতে দল পেয়েছেন মুশফিকও। মুশফিক ছাড়াও ভারতের ইউসুফ পাঠান, ইংল্যান্ডের টম ব্যান্টন ও আফগানিস্তানের নূর আহমেদকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে জোবার্গ বাফালোস। আগামী ২০ থেকে ২৯ জুলাই টি-টেন লিগটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জোবার্গ বাফালোস ছাড়াও অন্য চারটি দল হলো- হারারে হ্যারিকেন্স, কেপ টাউন সাম্প আর্মি, ডারবান কালান্দার্স ও বুলাওয়ে ব্রেভস।