শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ধানমন্ডিতে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মামলা

প্রকাশ: ৪ জুলাই ২০২৩, ৯:৫৯ অপরাহ্ন আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
ধানমন্ডিতে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মামলা

মঙ্গলবার (৪ জুন) ভিকটিমের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম।

তিনি বলেন, এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। মামলায় আসামি অজ্ঞাতনামা দেয়া হয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।

ভিকটিম কি আসামিকে চেনেন বা আসামির নাম বলেছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভিকটিম আসলে এখন হাসপাতালে ভর্তি রয়েছে। সে আসামির নাম বলতে পারেনি এখনো। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ভিকটিম ও আসামি পূর্ব পরিচিত বলে মনে হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে আমরা কাজ করছি।

এর আগে সোমবার (৩ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মঙ্গলবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বলেন, ধানমন্ডি ১৫ নম্বর এলাকার একটি ছাদে এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল ভিকটিম নিজে থানায় এসে এই অভিযোগ করে। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়।