বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

৩৬ কোটি টাকা জরিমানা করা হলো নেইমারকে

প্রকাশ: ৪ জুলাই ২০২৩, ১১:৩৭ অপরাহ্ন আপডেট: ২৭ মার্চ ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
৩৬ কোটি টাকা জরিমানা করা হলো নেইমারকে

এবার সেই কাণ্ডের জন্য ১ কোটি ৬০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল বা ৩৬ কোটি টাকার জরিমানা করা হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। খবর গোলডটকম

সোমবার (৩ জুলাই) শহরের কাউন্সিল সেক্রেটারিয়েট এক বিবৃতিতে জানায়, নেইমারের প্রাসাদে এই কৃত্রিম হ্রদ নির্মাণে পরিবেশ আইন লংঘন হওয়ায় চারটি জরিমানা করেছে মানগারাতিবার টাউন কাউন্সিল। তারা জানায়, ১ কোটি ৬০ লাখ রিয়ালের বেশি জরিমানা করা হয়েছে।

তবে এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে ২০ দিন সময় পাবেন ব্রাজিলের পোস্টারবয়। প্রাথমিকভাবে তাকে ৫০ লাখ রিয়াল জরিমানা করা হয়। তবে শুধু জরিমানা দিয়েই পার পাবেন না নেইমার। স্থানীয় অ্যাটর্নি জেনারেলের অফিস, রাজ্য পুলিশ কর্তৃপক্ষ, পরিবেশ সুরক্ষা দপ্তরসহ পরিবেশ নিয়ন্ত্রণের আরও বেশ কয়েকটি কর্তৃপক্ষ সবাই আলাদা করে এটির তদন্ত করছে। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেবে তারাও।

জানা যায়, সাত বছর আগে রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দূরে নিজের পছন্দমতো রাজকীয় এক বাড়ি নির্মাণ শুরু করেন নেইমার। যার নাম দেয়া হয়েছিল নেইমার ম্যানসন। কিন্তু এই বাড়ি বানাতে গিয়েই বিপাকে পড়েছেন তিনি।

২০১৬ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওর দক্ষিণ প্রান্তে উপকূলীয় শহর মাঙ্গারাচিবাতে জায়গা কিনেন ব্রাজিলের এ পোস্টারবয়।