মোবাইল রেখে দেয়ায় বাস চুরি, চালক-হেলপার গ্রেপ্তার

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন মঙ্গলবার (৪ জুলাই) বিষয়টির সততা নিশ্চিত করেন।
ওসি বলেন, গতকাল সোমবার (৩ জুলাই) রাতে মিরপুর ১০ নং সেকশন থেকে বিহঙ্গ পরিবহনের ঢাকা মেট্রো ব- ১১-৭৭২৩ নং বাসটি চুরি করা হয়। পরে বাসের মালিক আবুল বাশার মামলা করলে তদন্ত শুরু হয়। এক পর্যায়ে পল্লবী থানা এলাকা থেকে রাতে বাসটি উদ্ধার করাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
চালক সানজিত জানান, ট্রাফিক পুলিশ কর্তৃক মামলা খাওয়ায় মালিক তার মোবাইল রেখে দেন। এর শোধ নিতে তারা দুইজনে মিলে এই বাস চুরি করেন।

