শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গোপালগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৪

প্রকাশ: ৬ জুলাই ২০২৩, ৪:৩৫ অপরাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন
গোপালগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৪

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঢাকা-খুলনা মহাসড়কের আরামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোগী নিয়ে খুলনা থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরিত দিক থেকে আসা ঘোনাপাড়াগামী মাটি কাটা এস্কেভেটর বহন করা ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় পর ঘটনাস্থলেই একজন নিহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পথে একজন ও হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আরিফুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।