বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে গ্যাস লিক, নিহত ১৬

প্রকাশ: ৬ জুলাই ২০২৩, ৬:৫৫ অপরাহ্ন আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ন
দক্ষিণ আফ্রিকায় বস্তিতে গ্যাস লিক, নিহত ১৬

স্থানীয় সময় বুধবার রাতে বোকসবার্গ ডিস্ট্রিক্টের অনুমোদনহীন বস্তিতে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

দেশটির জরুরি সেবাবিষয়ক দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দেশটির জরুরি সেবাবিষয়ক দপ্তরের মুখপাত্র উইলিয়াম নাটলাদি জানান, ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে পাঁজন নারী ও তিনজন শিশু। কয়েকজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় অবৈধ খনি কার্যক্রমে বিষাক্ত এই গ্যাস ব্যবহার করা হচ্ছিল।