শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সিগারেট-জুতার সূত্র ধরে কুমিল্লা থেকে খুনি গ্রেপ্তার

প্রকাশ: ৭ জুলাই ২০২৩, ১:৩৭ পূর্বাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সিগারেট-জুতার সূত্র ধরে কুমিল্লা থেকে খুনি গ্রেপ্তার

সিগারেট ও জুতার সূত্র ধরে খুনিকে শনাক্ত করা সম্ভব হয় বলে জানায় পুলিশ।

খুনের রহস্য উদঘাটনের ঘটনায় বৃহস্পতিবার ( ৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলমের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পুলিশের এ কর্মকর্তা বলেন, উত্তরখানের মাস্টারপাড়ার ওজাপাড়া ৮২/৩ নম্বর বাড়ির উত্তর পাশের একটি কক্ষে মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে এক বৃদ্ধা হত্যাকাণ্ডের খবর পায় পুলিশ।

পরে রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় নিহত বৃদ্ধার মেয়ে নাজমুন নাহার বীনা ওইদিনই মধ্যরাতে বাদী হয়ে উত্তরখান থানায় হত্যা মামলা করেন।

ডিসি আরো বলেন, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত সিগারেটের অংশ বিশেষ, আসামির ব্যবহৃত জুতা ও ঘটনাস্থলের আশেপাশের সিটিটিভি ক্যামেরা পর্যালোচনা করে মো. আরব আলীকে শনাক্ত করা সম্ভব হয়। তখন থেকেই তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।
এরই ধারাবাহিকতায় বুধবার (৫ জুলাই) কুমিল্লা জেলার বুড়িচং এলাকা থেকে আরব আলীকে গ্রেপ্তারে সমর্থ হই আমরা।