শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আগারগাঁও-মতিঝিলে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু

প্রকাশ: ৭ জুলাই ২০২৩, ১১:৩৬ অপরাহ্ন আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
আগারগাঁও-মতিঝিলে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার (৭ জুলাই) বিকেল ৪টা ৩৫ মিনিটে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিকসহ সংশ্লিষ্টরা।

শুক্রবার যাতে করে কোনো ধরনের সমস্যা না হয় এ জন্য বুধবার (৫ জুলাই) মধ্যরাতে এ রুটে মেট্রোরেল চলাচল করেছে। ১৫ অক্টোবরের মধ্যে পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হওয়ার পর যাত্রী নিয়ে চলাচলের দিন-তারিখ ঠিক করা হবে। উদ্বোধনের দিন ঠিক করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় পাওয়া সাপেক্ষে।

ডিএমটিসিএল জানায়, পরীক্ষামূলক চলাচলের প্রথম ধাপ পারদর্শিতা পরীক্ষা বা পারফরম্যান্স টেস্ট। এর পরের ধাপে হবে ‘সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট’। চূড়ান্ত পর্যায়ে হবে ‘ট্রায়াল রান’ বা পরীক্ষামূলক চলাচল। এ তিন ধরনের চলাচলকেই পরীক্ষামূলক চলাচল হিসেবে বিবেচনা করা হয়।পরীক্ষামূলক চলাচল শুরুর আগে মেট্রোরেলের পথ যাচাই (ভেরিফিকেশন) করতে হয়। এর আগে প্রকৌশলীরা কয়েকভাগে বিভক্ত হয়ে হেঁটে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত রেলপথ যাচাই করেছেন। এ সময় পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল শুরুর ক্ষেত্রে কোনো বাধা, চ্যালেঞ্জ কিংবা কারিগরি ত্রুটি আছে কি না, তা দেখেছেন কর্মকর্তারা।

ডিএমটিসিএল কর্মকর্তারা বলছেন, মেট্রোরেলের চলাচলের পথে বাধা নেই। যাচাই করা একধরনের আনুষ্ঠানিকতা। কারিগরি কমিটিও আনুষ্ঠানিকতা মেনে বৈঠক করে পরীক্ষামূলক চলাচল শুরু হয়।