শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ধানমন্ডিতে ছাত্রী ধর্ষণ: জারিফের স্বীকারোক্তি

প্রকাশ: ৭ জুলাই ২০২৩, ১১:৫৭ অপরাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
ধানমন্ডিতে ছাত্রী ধর্ষণ: জারিফের স্বীকারোক্তি

শুক্রবার (৭ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার সাব-ইন্সপেক্টর ওবায়দুল ইসলাম আসামি জারিফকে আদালতে হাজির করেন।

জারিফ স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম তাহমিনা হক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

ধানমন্ডি থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার (নারী-শিশু) সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে জারিফকে গ্রেপ্তার করে ধানমন্ডি মডেল থানার পুলিশ।

জানা গেছে, গত ৩ জুলাই সন্ধ্যায় ধানমন্ডির ১৫ নম্বর এলাকার ৩/এ নম্বরের একটি ভবনের ছাদে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ভুক্তভোগী ওই ছাত্রী নিজে থানায় এসে অভিযোগ করেছেন।

পরের দিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।