বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পাকিস্তানে ভূমিধসে ৮ শিশু-কিশোরের মৃত্যু

প্রকাশ: ৮ জুলাই ২০২৩, ৫:৪১ অপরাহ্ন আপডেট: ৮ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
পাকিস্তানে ভূমিধসে ৮ শিশু-কিশোরের মৃত্যু

ক্রিকেট খেলার সময় ভূমিধসের ঘটনা ঘটলে মাটি চাপা পড়ে তারা। এই ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর।

স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুখাওয়ার শাংলা জেলার মারতুং এলাকায় ক্রিকেট খেলার সময় মাটি চাপা পড়ে আট কিশোর নিহত ও একজন আহত হয়েছে বলে কর্মকর্তা ও স্থানীয়রা জানিয়েছেন।

শাংলা জেলার জেলা প্রশাসক হাসান আবিদ বলেন, শিশু-কিশোররা ক্রিকেট খেলার সময় ভূমিধসের ওই ঘটনা ঘটে এবং সঙ্গে সঙ্গে সেখানে চাপা পড়ে তারা। ঘটনার খবরে আতঙ্কিত গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসেন, তাদের প্রিয়জনকে খুঁজতে থাকেন।

প্রাথমিকভাবে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিশু-কিশোরের সঠিক সংখ্যা সম্পর্কে কিছু জানা যাচ্ছিল না। মসজিদের লাউডস্পিকার থেকে ঘোষণা দিয়ে বাবা-মাকে তাদের শিশুরা বাড়িতে আছে কিনা খুঁজে দেখতে বলা হয়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।