বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পাপন-তামিম-মাশরাফির ভাইরাল ছবি নিয়ে যা বললেন মিশা সওদাগর

প্রকাশ: ৮ জুলাই ২০২৩, ৫:৫৫ অপরাহ্ন আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ৯:২৫ অপরাহ্ন
পাপন-তামিম-মাশরাফির ভাইরাল ছবি নিয়ে যা বললেন মিশা সওদাগর

শুক্রবার (৭ জুলাই) সকালে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুসহ ঢাকায় আসেন তামিম। অন্যদিকে সাবেক অধিনায়ক মাশারাফি বিন মুর্তজা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য সময় নিয়ে রাখেন। এর পর দুপুরে তামিমকে নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যান। কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী ডেকে নেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে। সেই বৈঠকে বরফ গলে।

সেই সময় গণভবনের বাইরে তামিম-মাশরাফিদের জন্য অপেক্ষায় থাকেন সাংবাদিকরা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণভবন থেকে ফেরার পথে তামিম-মাশরাফি-পাপনের বেশ কিছু ছবি তোলেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা।যার একটা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

ছবিটিতে দেখা যায় পাপন-তামিম ও মাশরাফিকে আলাদাভাবে উপাধি দেওয়া হয়েছে। আর সেই ছবিটিই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর।

মিশা তার ছবির ক্যাপশনে লেখেন— ‘পরিবারের কর্তা সে বাপ হোক ভাই হোক মা হোক, তাদের অবদানকে অস্বীকার করে কখনো পরিবারকে সম্মানিত করা যাবে না। আসুন সবাইকে নিয়ে এগিয়ে যাই।’