বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পড়ন্ত বিকেলে আফগানদের ৩ উইকেট তুলে নিল টাইগাররা

প্রকাশ: ৮ জুলাই ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
পড়ন্ত বিকেলে আফগানদের ৩ উইকেট তুলে নিল টাইগাররা

৮৭ রানে অপরাজিত আছেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান ও নাজিবুল্লাহ জাদরান অপরাজিত আছেন ৫ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নেমেই আফগানিস্তানকে আগ্রাসী শুরু এনে দেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের সামেন পাত্তাই পাচ্ছিলেন না লাল সবুজের প্রতিনিধিত্ব করা বোলাররা। দীর্ঘ চেষ্টা চালিয়ে ম্যাচের ৩৭তম ওভারে বাংলাদেশের হয়ে প্রথম উইকেট তোলেন সাকিব আল হাসান। তার লেগ বিফোরের ফাঁদে সাজঘরের পথ ধরেন ১২৫ বলে ১৪৫ রানের ইনিংস খেলা গুরবাজ। এরপরের ওভারেই এবাদতের বলে আউট হন তিনে নামা রহমত শাহ। ৩৯তম ওভারে টাইগার শিবিরের বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী।

বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাকিব, এবাদত ও মিরাজ একটি করে উইকেট শিকার করেছেন।