মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শরণখোলায় তিন নারী ছিনতাইকারীকে আটক

নিউজ ডেস্ক — ঢাকা
প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ১:৩৯ অপরাহ্ন আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শরণখোলায় তিন নারী ছিনতাইকারীকে আটক

শরণখোলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন নারী সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। ২৭ ফেব্রুয়ারী রবিবার দুপুরে উপজেলার পাঁচরাস্তার মোড় এলাকা থেকে এক নারীর ব্যাগ থেকে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা তাদেরকে আটক করে শরণখোলা থানায় খবর দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, ছিনতাইকারীচক্রে আরো ১০/১২ জন সদস্য আছে। এরা কয়েকটি দলে ভাগ হয়ে উপজেলা সদরের রায়েন্দা বাজারসহ বিভিন্ন এলাকায় ছিনতাইয়ে লিপ্ত হয়। এদের দলে পুরুষ সদস্যরাও রয়েছে।