শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রানা প্লাজার রানার জামিন ৬ মাসের জন্য স্থগিত

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ৬:৫০ অপরাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
রানা প্লাজার রানার জামিন ৬ মাসের জন্য স্থগিত

এর আগে এই মামলায় সোহেল রানার জামিন মঞ্জুর করে (রুল অ্যাবসলিউট) গত ৬ এপ্রিল রায় দিয়েছিলেন হাইকোর্ট। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা গত ৯ এপ্রিল চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন চেম্বার আদালত সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন। রাষ্ট্রপক্ষের আবেদনটি ৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। ঐদিন পরবর্তী শুনানি ১০ জুলাই তারিখ নির্ধারণ করেছেন আপিল বিভাগ। সেইসঙ্গে এই সময় পর্যন্ত সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত থাকবে। এর ধারাবাহিকতায় বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য ওঠে। আরো ছয়মাস রানার জামিন স্থগিত করেন।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ জন শ্রমিক নিহত হন। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন ১ হাজার ১৬৯ জন। ভারতে পালিয়ে যাওয়ার সময় একই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

এ ঘটনায় কয়েকটি মামলা হয়। এর মধ্যে অবহেলাজনিত মৃত্যু চিহ্নিত হত্যা মামলাটি করে পুলিশ। ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণের অভিযোগে একটি মামলা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আর দুর্নীতি দমন কমিশন (দুদক) ভবন নির্মাণসংক্রান্ত দুর্নীতি নিয়ে আরেকটি মামলা করে।

আইনজীবীদের তথ্য অনুযায়ী, এ ঘটনায় পুলিশের করা মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে ২০২২ সালে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন সোহেল রানা। আবেদনের শুনানি নিয়ে আদালত রুল দেন। রুলের শুনানি শেষে ৬ এপ্রিল জামিন মঞ্জুর (রুল অ্যাবসলিউট) বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট।