টি-টোয়েন্টি সিরিজও শেষ ইবাদতের

দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় পাওয়া বাঁ হাঁটুর চোটে আফগানদের এই সফরে আর খেলা হবে না এই পেসারের। রবিবার (১০ জুলাই) এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে ইবাদতের ছিটকে যাওয়ার খবর। চোটের অবস্থা বুঝতে এমআরআই করানো হয়েছে। ফিজিও মুজাদ্দেজ আলফা বলেছেন, দলের সঙ্গে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া সারবেন ইবাদত।

