শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে আশ্রয়ণের ঝরার্জীণ ঘরে ২৫০ পরিবারের দুর্ভোগ

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ন আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ৯:২৭ পূর্বাহ্ন
নোয়াখালীতে আশ্রয়ণের ঝরার্জীণ ঘরে ২৫০ পরিবারের দুর্ভোগ

সরেজমিনে গিয়ে জানা গেছে, ১৯৯৯ সালে অশ^দিয়া ইউনিয়নের মুকিমপুরে সরকারি জমিতে ২০০টি টিনশেড ঘর নির্মাণ করে জমির মালিকানাসহ ভূমিহীন-ঘরহীন অসহায় মানুষকে বসবাসের ব্যবস্থা করে দেয় তৎকালীন সরকার। এর পরের বছরই উপজেলার পূর্ব মাইজচরা গ্রামে ৫০টি পরিবারকে এই আশ্রয়ণের ঘর নির্মাণ করে দেওয়া হয়। দীর্ঘ ২৩ বছরে দুটি আশ্রয়ণের আড়াই’শ ঘরের টিনগুলো মরিচা ধরে ঝরে ঝরে পড়ছে। প্রত্যেকটি ঘরের ওপরে প্লাস্টিক ও নারিকেলের পাতা দিয়ে কোনরকম মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন নিম্নবিত্ত ও হতদরিদ্র মানুষগুলো। বর্ষার পানি পড়ে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠেছে। শুধু ঘরগুলোই নয়, অনেক আগেই ব্যবহার অনুপযোগী হয়ে গেছে শৌচাগারগুলো। ঘর ও শৌচাগার সমস্যার বাহিরে রয়েছে চলাচল ও ব্রীজ সমস্যাও।
আশ্রয়ণের বাসিন্দারা বলেন, দীর্ঘ ২৩ বছর আগে আমরা এখানে বসবাস শুরু করি। আশ্রয়ণের ঘরের টিনসব মুইচ্চা (মরিচা) ধরে ঝরে ঝরে পড়ছে। একটু বৃষ্টি হলেই ঘরের মধ্যে পানি পড়ে। কোনরকম প্লাস্টিক ও  তেরপাল টাঙ্গিয়ে থাকতে হচ্ছে। গত ৫-৬ বছর আগে সাবেক উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন ঘরগুলো মেরামত করে দিয়েছে। আর কেউ খবর রাখেনি। আমরা কি করমু, আমাদের তো আর যাওয়ার জায়গা নাই। তাই কষ্ট করেই থাকতে হচ্ছে। এখানকার টয়লেটগুলোরও নাজুক অবস্থা। প্রত্যেকটি টয়লেট খোলা পায়খানায় পরিনত হয়েছে। এতে প্রতিনিয়ত আমাদের রোগ-বালাই লেগে থাকে। নেই ভালো চলাচলের রাস্তা ও ব্রীজ। দ্রুত ঘরগুলো পাকাকরণ ও রাস্তা-ব্রীজ নির্মাণের দাবি আশ্রয়ণের বাসিন্দাদের।
মুকিমপুর আশ্রয়ণ প্রকল্পের সভাপতি মো. ইদ্রিস মিয়া বলেন, ১৯৯৯ সালে ভূমিহীন-গৃহহীন মানুষের আবাসনের কথা চিন্তা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার এখানে ২০০ পরিবারকে টিনশেড ঘর নির্মাণ করেন দেয়। প্রত্যেকটি ঘরের সঙ্গে শৌচাগার যুক্ত রয়েছে। ঘরগুলোর টিন নস্ট হয়ে যাওয়ায় বিগত ৫-৬ বছর আগে সাবেক উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন ঘরগুলো সংস্কার করে দেন। এরপর আর কেউ আশ্রয়ণের বাসিন্দাদের খবর নেননি। বর্তমানে ঘরগুলো ঝরাজীর্ণ হয়ে গেছে। এতে বাসিন্দারা বসবাস করতে কষ্ট হচ্ছে। সামন্য বৃষ্টি হলেই আশ্রয়ণের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়। অন্যদিকে শৌচাগার ও চলাচলের রাস্তাগুলোরও নাজুক অবস্থা। আশ্রয়ণের বাসিন্দাদের জন্য নতুন ঘর, শৌচাগার ও রাস্তা নির্মাণের দাবি জানান তিনি।
অশ^দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু বলেন, আশ্রয়ণের ঘরগুলো ঝরাজীর্ণ হয়ে সেখানকার বাসিন্দাদের দুর্ভোগ দেখা দিয়েছে। ইতিমধ্যে আমরা ঘরগুলো পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছি। আশা করছি শীঘ্রই ঘরগুলো পাকা করে দিবে সরকার। এছাড়া নোয়াখালী খালের ওপর আশ্রয়ণের বাসিন্দাদের জন্য একটি ব্রিজ প্রয়োজন। আপাতত বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে আমি ৬ লাখ টাকা ব্যয়ে একটি কাঠের সেতু নির্মাণ করে দিচ্ছি।
পুরাতন এসব আশ্রয়ণের ঘর ঝরাজীর্ণ হয়ে পড়েছে স্বীকার করে নোয়াখালী সদর উপজেলা নির্বার্হী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, এই ঘরগুলো পাকাকরণের জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। বরাদ্ধ পেলেই নতুন ঘর নির্মাণের কাজ শুরু করা হবে।
দ্রুত সময়ের মধ্যে পুরাতন টিনশেড এইসব আশ্রয়ণের ঘর পাকাকরণ এবং শৌচাগার, চলাচলের রাস্তা সংস্কার করে অসহায় মানুষের পাশে দাঁড়াবে সরকার এমনটাই প্রত্যাশা আশ্রয়ণের বাসিন্দাদের।