বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বোলিং বিপর্যয়ে যুবাদের হার

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ৬:৩২ অপরাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ১:০২ অপরাহ্ন
বোলিং বিপর্যয়ে যুবাদের হার

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার আদিল বিন সিদ্দিক এবং চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। শুরুর দিকে খুব একটা ভালো করতে পারেনি লাল সবুজের প্রতিনিধিত্ব করা যুব ক্রিকেটাররা। মাত্র ৮ রান নিয়েই সাজঘরে ফিরে যান ওপেনার আদিল। তবে আরেক ওপেনার রিজওয়ান ততক্ষণে সেট হয়ে বাংলাদেশের হাল ধরেন শক্ত হাতে। এক প্রান্তে একে একে উইকেট হারাতে থাকলেও তিনি অবস্থান শক্ত করে ক্রিজে অবস্থান করেন। তিনি মাঠে থাকাকালে ৬ রানে আউট হন নাঈম আহমেদ ও আরিফুল ইসলাম, ১ রানের ইনিংস খেলে সাজঘরের পথ ধরেন অধিনায়ক আরহার আমিন। এরপর রিজওয়ানের সঙ্গে ভালো একটা জুটি গড়েন মোহাম্মদ শিহাব জেমস। তিনি আউট হন ৫ চারের সমন্বয়ে ২৯ রানের ইনিংস খেলে। তিনি প্যাভিলিয়নে ফেরার পর ফের শুরু হয় ধারাবাহিক উইকেটপতন। তবে মাহফুজুর রহমান রাব্বী এসে সেই ধারাবাহিকতা থামান।
রিজওয়ান-রাব্বী জুটি বাংলাদেশকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিতে থাকে। শেষ পর্যন্ত রিজওয়ান ২টি চার এবং ৪টি ছক্কায় ৭৭ রানের ইনিংস খেলেন এবং রাব্বী খেলেন ৩ চার ও ৪ ছক্কায় সাজানো ৭৪ রানের ইনিংস। দুই ব্যাটারের বড় ইনিংসের উপর ভর করে ২৪১ রানের মাঝারি সংগ্রহ পায় বাংলাদেশ। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট তোলেন ট্রিস্টান লুস এবং ২টি উইকেট শিকার করেন সিফো পটস্যান। বাকিদের মধ্যে জুয়ান জেমস, অভিভার হোয়াইটহেড ও রোমানসন পিলে তুলেন ১টি করে উইকেট।

টাইগার যুবাদের দেয়া ২৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকাকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার লুয়ান দ্রে প্রেটোরিয়াস এবং থিবি গ্যাজিড। প্রেটোরিয়াস খেলেন ৬৬ রানের ইনিংস এবং গ্যাজিড খেলেন ৫৩ রানের ইনিংস। দুই ওপেনারের পঞ্চাশোর্ধ ইনিংসের উপর ভর করে জয়ের পথে অনেকটা এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা যুব দল। বাংলাদেশের হয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন শিহাব জেমস। তার বলে আউট হন গ্যাজিড। এরপর আরেক ওপেনারকে শিকার করেন আরিফুল ইসলাম। তারপরও প্রোটিয়া যুবাদের থামাতে পারেনি আরহার আমিনের দল। কেন না, তিনে ও চারে নামা ব্যাটাররাও দুর্দান্ত গতিতে স্কোরবোর্ডে রান যোগ করছিলেন।

তাদের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন জেমস, ৩০ রানের ইনিংস খেলেন ড্যাভিড টিগার। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পা রাখে দক্ষিণ আফ্রিকা।