আ.লীগ-বিএনপির সমাবেশ, সড়কে তীব্র যানজট

এর আগে বৃষ্টির কারণে এই যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। অনেক যাত্রী ও সমাবেশগামী বাসের নেতাকর্মীরা বাধ্য হয়েই পায়ে হেঁটে গন্তব্যে উপস্থিত হচ্ছিলেন।
এদিকে, নেতাকর্মীদের চলাচলে যাতে বিঘ্ন না ঘটে, সে জন্য কাকরাইল মসজিদ মোড় থেকে নয়াপল্টনমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। একইভাবে পল্টন মোড় থেকে গুলিস্তান ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদমুখী সড়কও বন্ধ রাখা হয়েছে।
প্রসঙ্গত, নয়াপল্টন মোড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার আশঙ্কায় জলকামান ও প্রিজনভ্যান প্রস্তুত রেখেছে পুলিশ।

