বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বন্যায় তলিয়ে গেছে দিল্লি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ৫:৫৩ অপরাহ্ন আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
বন্যায় তলিয়ে গেছে দিল্লি

জানা যায়, এই জায়গাটি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি ও দিল্লি বিধানসভা থেকে ৫০০ মিটার দূরে। বন্যার পানি কেজরিওয়ালের বাড়ির কাছে পৌঁছে গেছে। হরিয়ানার হাথনিকুন্ড ব্যারেজ থেকে পানি নদীতে ছাড়ার পর বৃহস্পতিবার সকাল ৭টায় যমুনায় পানির স্তর ছিল ২০৮.৪৬ মিটার। বর্তমানে পানি বিপদসীমার তিন মিটার উপরে রয়েছে। বুধবার রাতে দিল্লিতে যমুনার পানি আরও বেড়েছে। এতে বাড়িঘর ও রাস্তাঘাট ডুবে গেছে।

এ অবস্থায় দিল্লি সরকার কেন্দ্রীয় সরকারের কাছে এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া হরিয়ানার ব্যারেজ থেকে পানি ছাড়া বন্ধেরও আহ্বান জানানো হয়।

তবে কেন্দ্রীয় সরকার বলেছে, ব্যারেজের অতিরিক্ত পানি ছাড়তে হবে। উত্তরে হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির কারণে পানি জমে ভরে গেছে ব্যারেজটি। যেখানে বর্ষায় ব্যাপক ক্ষতি হয়েছে।

ভারতের কেন্দ্রীয় পানি কমিশন বলেছে, হরিয়ানা ব্যারেজ থেকে পানি প্রবাহ দুপুর ২টার পর থেকে কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।
দিল্লিতে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল হওয়ায় জনগণকে নিগামবোধ ঘাট শ্মশান ব্যবহার না করার পরামর্শ দেয়া হয়েছে। বন্যার্তদের সহায়তার জন্য উদ্ধার কাজে নেমেছে জাতীয় দুর্যোগ মোকাবিলা ফোর্সের ১২টি দল।