বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিয়ের তারিখেই ৭ সন্তানের জন্ম!

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ৭:১৬ অপরাহ্ন আপডেট: ৪ এপ্রিল ২০২৬, ৬:১৩ পূর্বাহ্ন
বিয়ের তারিখেই ৭ সন্তানের জন্ম!

আমির আর খুদিজা দুজনে বিয়ে করেছেন ৩০ বছরে হলো। এই দম্পতির সাত সন্তান। সবচেয়ে বড় কথা তাদের যে সন্তান তাদের সবার জন্ম তারিখ ১ আগস্ট।

তাদের সন্তানদের মধ্যে সিন্ধু, সাসুই, স্বপ্না, আমির, অম্বর, আনমর, আহমার। তাদের বয়স ১৯-৩০-এর মধ্যে। একই দিনে জন্মেছে এমন ভাইবোনদের নিরিখেও তারা বিশ্বরেকর্ড করেছে।

আসলে ১ আগস্ট বিবাহবার্ষিকীর দিনটিকে স্মরণীয় করে রাখতে চান তারা। সে কারণে একেবারে হিসাব কবে বিয়ের ঠিক এক বছরের মধ্যে তাদের প্রথম সন্তান হয়।

কিন্তু তার পরও যে এমন একই দিনে পর পর বাচ্চা হবে প্রথমটা তারা বুঝতে পারেননি। এরপর দেখা যায় ১ আগস্ট ফের তাদের দুবার করে যমজ সন্তান হয়।

আমির বলেন, আমি খুব ভেবেচিন্তে বিষয়টি করেছি এমনটি নয়। কিন্তু হয়ে গেছে।

এদিকে গিনেস সংস্থা জানিয়েছে, সব বাচ্চাই স্বাভাবিক প্রসবের মাধ্যমে হয়েছে। কোনো ক্ষেত্রেই সিজার করা হয়নি। সবই নরমাল ডেলিভারি। এমনকি কোনো ক্ষেত্রে আগেই সিজার করা হয়েছে এমনটি নয়। একেবারে ১ আগস্টেই প্রসব বেদনা আর ওই দিনই সন্তান প্রসব।

১ আগস্ট একই দিনে সবাই মিলে কেক কেটে জন্মদিন পালন করেন। স্রষ্টার প্রতি কৃতজ্ঞ ওই পরিবার।