সংবিধান মেনেই নির্বাচন হবে: আইনমন্ত্রী

শুক্রবার (১৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া , ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মনির হোসেন বাবুল, সেলিম ভূঁইয়া, আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখায়াত হোসেন নয়ন প্রমুখ।
এসময় মন্ত্রী আরো বলেন, আপনারা জানেন আগস্ট মাস শোকের মাস। বঙ্গবন্ধু সহ তার পরিবারের ১৭ জন সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল বাংলাদেশের অস্থিত্ব বিলীন করার জন্য। সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আগস্টে শোক মাস
পালন করবো। আমি আগে বলেছি এখনও বলছি আমি আপনাদের সন্তান, আর সন্তান হিসাবেই আপনাদের সেবা করে যাব।
এর আগে আইনমন্ত্রী রেলস্টেশনে উপস্থিত দলীয় নেতাকমীর্দের উদ্দেশ্যে বক্তব্যে রাখেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে কিছু দিকনির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ হিসাবে গড়ে তুলবো।
পরে একটি জনসভায় বক্তব্য দিতে আইনমন্ত্রী কসবার গোপীনাথপুরে যান। বিকালে আখাউড়া উপজেলার টানমান্দাইলের একটি অনুষ্ঠানে যোগ দিবেন।

