বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পশ্চিমা ট্যাংক ধ্বংসের হুমকি পুতিনের

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ১:৩৪ পূর্বাহ্ন আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫, ২:১৮ অপরাহ্ন
পশ্চিমা ট্যাংক ধ্বংসের হুমকি পুতিনের

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন পুতিন। তিনি বলেন, ইউক্রেনকে পশ্চিমারা যতই অস্ত্র দিক না কেন-এগুলো যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে পারবে না।পশ্চিমাদের পাঠানো অস্ত্র শুধুমাত্র আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি ও যুদ্ধ দীর্ঘায়িত করেছে। খবর স্কাই নিউজের।

পুতিনকে প্রশ্ন করা হয়, ফ্রান্স ইউক্রেনকে ২৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেপণাস্ত্র দেয়ার ঘোষণা দিয়েছে, এ বিষয়ে তিনি কী ভাবেন। রুশ প্রেসিডেন্ট জবাব দেন, ‘হ্যাঁ, এগুলো ক্ষতি করে। কিন্তু এগুলোর ব্যবহারে যুদ্ধে বড় কোনো কিছু হয় না।’

পুতিনের এই মন্তব্যের প্রাক্কালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেন, পুতিন এরই মধ্যে যুদ্ধে পরাজিত হয়েছেন। বৃহস্পতিবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সউলি নিনিস্তোর সঙ্গে দেশটির রাজধানীতে বৈঠক করেন বাইডেন। ওই বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনে তার জয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই।