পাকুন্দিয়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে পাকুন্দিয়া পুটিয়া বটতলা বাজার মোড় এলাকায় মো. আরমান হোসেনকে গাঁজা বিক্রয় করার সময় গ্রেপ্তার করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী মো. আরমান হোসেন (২১) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার মহেশপুর এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্র পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক টিম পুটিয়া বটতলা বাজার মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে আরমান হোসেনের হেফাজতে থাকা বাজারের ব্যাগের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো ছয় কেজি গাঁজাসহ আটক করে।
পরে আটককৃত মাদক ব্যবসায়ী আরমান হোসেনের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর কিশোরগঞ্জ জেলা আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

