বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৭ বাংলাদেশির মৃত্যু

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ৫:৩২ অপরাহ্ন আপডেট: ১ এপ্রিল ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
সৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৭ বাংলাদেশির মৃত্যু

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে দেশটির দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস থেকে জানানো হয়েছে, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। এখন পর্যন্ত জানা গেছে নিহত বাংলাদেশিদের মধ্যে তিনজন নাটোরের এবং একজন রাজশাহীর। বাকি তিনজনের বাড়ি কোথায় এখনও জানা যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের জন্য পরিচিতদের প্রয়োজন। তবে এখন পর্যন্ত একজনের আত্মীয় ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। এরইমধ্যে বাংলাদেশ দূতাবাস থেকে শ্রম কাউন্সিলর নিহতদের পরিচয় শনাক্তে দুর্ঘটনাস্থলে গেছেন।

জানা গেছে, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসকর্মীরা কাজ করছেন। কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনো কিছু জানা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা লাশগুলো স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আগুনের সূত্রপাত উদঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।