শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

২ লাখ টাকার হেরোইন সহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ৬:১২ অপরাহ্ন আপডেট: ৪ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
২ লাখ টাকার হেরোইন সহ মাদক কারবারি গ্রেপ্তার

গতকাল সন্ধ্যায় সিংগাইর উপজেলার বাইমাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৫ জুলাই) সকাল ৮ টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

গ্রেপ্তার মো. আলী হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার চর শিমুলিয়া গ্রামের বাসিন্দা।

মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় সিংগাইর উপজেলার বাইমাইল এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইন সহ আলী নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান। উদ্ধার হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।’

এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।