বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ২৮৯ শিশুর মৃত্যু

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ৬:৩৪ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ২:০৪ অপরাহ্ন
ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ২৮৯ শিশুর মৃত্যু

শুক্রবার (১৪ জুলাই) এ তথ্য জানিয়েছে ইউনিসেফ। খবর আল জাজিরার।

জাতিসংঘের শিশু বিষয়ক এ সংস্থা জানায়, জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে কমপক্ষে ২৮৯ শিশুর মৃত্যু হয়েছে সাগরে ডুবে। আগের বছরের একই সময়ের তুলনায় যা প্রায় দ্বিগুণ। প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলেও জানায় ইউনিসেফ।

অভিবাসন ও বাস্তুচ্যুতি বিষয়ক ইউনিসেফের বৈশ্বিক প্রধান ভেরেনা নাউস বলেন, গত ছয় মাসে মধ্য ভূমধ্যসাগরে অনেক জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে ২৮৯ শিশুর মৃত্যু হয়েছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছাতে গিয়ে প্রাণ হারানো শিশুদের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় এ বছরের প্রথমার্ধে দ্বিগুণ হয়েছে।

এই সময়ের মধ্যে বিভিন্ন দেশ থেকে ১১ হাজার ৬০০ এরও বেশি শিশু ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেছে। এই সংখ্যাও ২০২২ এর প্রথম ছয় মাসের তুলনায় প্রায় দ্বিগুণ।

তিনি আরও জানান, এ বছরের প্রথম তিন মাসে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে পাড়ি জমানো ৩ হাজার ৩০০ অভিবাসনপ্রত্যাশী শিশুর সঙ্গে কোনো অভিভাবকই ছিল না।