শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালী সদর উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ১০:৩৪ অপরাহ্ন আপডেট: ২৯ মে ২০২৬, ৯:১১ অপরাহ্ন
নোয়াখালী সদর উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা

শনিবার (১৫ জুলাই) দুপুরে নোয়াখালী সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবার পুর্নবাসনের লক্ষ্যে স্থানীয় এমপি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে যৌথ সভায় উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ এই ঘোষণা দেন।
যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান।
এসময় সহকারী কমিশনার (ভূমি) বায়েজিদ বিন আকন্দ, উপজেলা প্রকৌশলী আবুল মনছুর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোশরেফুল হাসানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এমপি একরামুল করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ভূমিহীন পুর্নবাসনে গ্রাম গঞ্জে যেভাবে কাজ করে যাচ্ছেন তাতে আজ ভূমিহীনরা পুর্নবাসিত ও স্বাবলম্বী হচ্ছে। নোয়াখালী সদরে হালনাগাদ তালিকা প্রণয়নের মাধ্যমে এই উপজেলা ভূমিহীন মুক্ত হলো। পুর্নবাসিত হওয়া ভূমিহীন পরিবারগুলোর সমস্যা ও খোঁজ খবর নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
গত ২২ মার্চ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলায় ১১৭০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল, খতিয়ান ও ঘর প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় ও চতুর্থ পর্যায়ে সরকারি খাস জমিতে গৃহহীনদের জন্য এসব ঘর নির্মাণ করা হয়। বর্তমানে সদর উপজেলায় ভূমিহীনদের চুড়ান্ত তালিকা প্রণয়ন করে তাদেরকে জমি ও ঘর প্রদানের লক্ষ্য নির্ধারণ করে এই উপজেলা ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়।