কাজ স্থগিত, রাজধানীতে বিদ্যুৎবিভ্রাট হবে না

এর আগে বেলা সোয়া ১১টায় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, গ্রিড লাইনের উন্নয়নকাজের জন্য ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত সাত দিন রাজধানীতে বিদ্যুৎবিভ্রাট হবে।
বিদ্যুৎ বিভাগের তথ্য কর্মকর্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
ইতোপূর্বে জারি করা শিডিউল অনুযায়ী যা আগামীকাল ১৬ জুলাই থেকে শুরু করার কথা ছিল। ওই কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। কাজের নতুন সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

