শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ৫:৩৯ অপরাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
মাদারীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

রবিবার (১৬ জুলাই) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় ও মেলকাইয়ে দুর্ঘটনা দুটি ঘটে।

জেলার মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জিল্লুর রহমান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলো-কুমিল্লার চান্দিনা উপজেলার বড়কুড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৪) ও বরিশালের গৌরনদী উপজেলার বৌঙ্কড়া এলাকার মকবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান (৩০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর ৪টার দিকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন মেহেদী। মেলকাইয়ে এলে বিপরীতমুখী একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মেহেদী সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ভোর ৫টার দিকে একই মহাসড়কের মেলকাইয়ের পার্শ্ববর্তী পাথুরিয়ারপাড় এলাকায় ট্রাকের ধাক্কায় হাফিজুর রহমান নিহত হন। খবর পেয়ে সকাল ৭টার দিকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জিল্লুর শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, পৃথক দুটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তবে ঘাতক ট্রাক দুটি ও চালকদের আটক করা যায়নি। তাদেরকে ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।