রোগী সেজে চিকিৎসকের মোবাইল চুরি

গতকাল শুক্রবার (১৫ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে রোগী সেজে চিকিৎসা করাতে গিয়ে সেখানকার চিকিৎসকের মোবাইল নিয়েই পালিয়ে যায় সে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হলে শনিবার (১৫ জুলাই) মিরপুর থেকে শাহিনুর ওরফে শাহিন হিজরাকে (৪৩) গ্রেপ্তার করে পুলিশ। ভুয়া হিজরাকে গ্রেপ্তারের বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার হওয়া শাহিন ঝালকাঠি জেলার নলছিটি থানার বিটনা গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে।
ওসি বলেন, আজ সন্ধ্যায় পল্লবী থানার ১১ নং সেকশন এলাকা থেকে শাহিনুর ওরফে শাহিন হিজরাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যক্তি হিজরা সেজে ঘুরলেও আসলে সে একজন পুরুষ। চুরির সুবিধার্তেই হিজরা সেজে ঘুরে বেড়ায়তিনি আরো বলেন, শাহিন গতকাল গুরুতর অসুস্থতার ভান করে হিজরা সেজে কল্যানপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে যায়। আর্থিকভাবে অসচ্ছ্বল ও হিজরা দেখে চিকিৎসক বিনামূল্যে তার চিকিৎসার ব্যবস্থা করে। তবে চিকিৎসা করানোর পর শাহিন চলে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. তারিফুল ইসলাম দেখেন তার মোবাইল নেই! আশপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও না পাওয়ার পর সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন হিজরা সেজে চিকিৎসা নিতে আসা শাহিনই মোবাইল নিয়ে পালিয়ে গেছেন! পরে আজ থানায় অভিযোগ করলে পল্লবী থানা এলাকা থেকে শাহিনকে আটক করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ ও স্থানীয় হিজরা নেতৃবৃন্দ এসে নিশ্চিত করেন শাহিন হিজরা নয়। চুরি করতেই সে এই হিজরার বেশ নিয়েছে।

