শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ডেঙ্গুতে আইডিয়াল ছাত্রের মৃত্যু

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ৭:৫৬ অপরাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন
ডেঙ্গুতে আইডিয়াল ছাত্রের মৃত্যু

রবিবার (১৬ জুলাই) ভোরে রাজধানীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিসাধীন অবস্থায় সে মারা যায়।


ওই ছাত্রের বাবা আসিফ আজহার জানান, গত চারদিন আগে ইশাতকে জ্বর নিয়ে অন্য একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থা খারাপ হওয়ায় বৃহস্পতিবার (১৩ জুলাই) ইউনিভার্সাল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।


মতিঝিল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী বলেন, ইশাতের মৃত্যুতে স্কুলের সবাই শোকাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।


তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা স্কুল পরিষ্কার রাখছি। পর্যাপ্ত অ্যারোসল, কয়েল ও মশা মারার ব্যাট সরবরাহ করেছি। স্কুল শুরুর আগে-পরে এগুলো ব্যবহার করা হচ্ছে।