বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আইফোন ও অ্যাপল ডিভাইস ব্যবহারে রাশিয়ার নিষেধাজ্ঞা

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ৪:২২ অপরাহ্ন আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
আইফোন ও অ্যাপল ডিভাইস ব্যবহারে রাশিয়ার নিষেধাজ্ঞা

পত্রিকাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করছে- সোমবার (১৭ জুলাই) থেকে ব্যবসায়িক কর্মকাণ্ডে যে কোনো ধরনের আইফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

রাশিয়ার ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রযুক্তি সংস্থা রুশ-টেক জানিয়েছে, মার্কিন নির্মিত আইফোন এবং অন্যান্য অ্যাপল পণ্য ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশনা অনুসরণ করা হবে।ইতোমধ্যেই একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাশিয়ার গুরুত্বপূর্ণ অফিস-আদালতে আইফোন মোবাইল, আইপ্যাড ট্যাবলেটসহ অন্যান্য অ্যাপল ডিভাইসের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনা থেকে প্রমাণ হয় দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস মার্কিন গোয়েন্দা সংস্থার ক্রমবর্ধমান গুপ্তচরবৃত্তির ব্যাপারে খুবই উদ্বিগ্ন।

এই ডিভাইসগুলোর মাধ্যমে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগেুলো রাশিয়ার তথ্য ভাণ্ডারে অনুপ্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।