বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ক্রিমিয়ার সেতুতে ফের বিস্ফোরণ, নিহত ২

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ৬:৫৭ অপরাহ্ন আপডেট: ২৮ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
ক্রিমিয়ার সেতুতে ফের বিস্ফোরণ, নিহত ২

রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে।রাশিয়ার তৈরি এই সেতুটি ক্রিমিয়াকে সড়কপথে যুক্ত করেছে। ইউক্রেন অঞ্চলটিকে রাশিয়ার দখল থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছে।

মস্কোর নিয়োগ করা ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিনভ বলেন, সেতুর ১৪৫ নম্বর পিলারের কাছে ওই বিস্ফোণের ঘটনার পর সেতু এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সেতুতে একটি প্রাইভেট কারে ওই বিস্ফোণের ঘটনা ঘটে। এতে আরোহী এক দম্পতি ঘটনাস্থলেই নিহত হন এবং তাদের একটি মেয়ে গুরুতর আহত হয়েছে।
গত বছরের অক্টোবরে ১৯ কিলোমিটার দীর্ঘ সড়ক ও রেল সেতুটিতে বিস্ফোরণের ঘটনা হয়। ক্রেমলিন দাবি করেছিল, ইউক্রেনীয় বাহিনী ওই হামলা চালিয়েছে।

কয়েক মাস পর ইউক্রেন পরোক্ষভাবে হামলার দায় স্বীকার করে। তবে সর্বশেষ এই হামলা নিয়ে ইউক্রেন কিছু বলেনি।